সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সিলেটে মধ্যরাতে ট্রাক,মোটরসাইকেল,সিএনজির ত্রিমুখী সংঘর্ষে- নিহত ১, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় মালনীছড়া এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে। 

দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন নিহত যুবকের ভাই বলে জানা গেছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মধ্যরাতে ট্রাক,মোটরসাইকেল,সিএনজির ত্রিমুখী সংঘর্ষে- নিহত ১, আহত ৩

আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫