সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

স্বামীকে বাঁচাতে লিভারের কিছু অংশ দিলেন স্ত্রী, অতঃপর দুজনেরই মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

স্বামীকে লিভারের কিছু অংশ দান করেছিলেন স্ত্রী। তবে প্রতিস্থাপনের পরে দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনা ভারতের পুণেতে একটি বেসরকারি হাসপাতালে ঘটেছে। এতে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর।

সোমবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মৃত স্বামী-স্ত্রীর নাম-বাপু কোমকার ও কামিনী কোমকার।  প্রতিবেদনে বলা হয়েছে, বাপু কোমকারকে লিভারের কিছু অংশ দান করেন স্ত্রী কামিনী কোমকার। ১৫ আগস্ট বাপুর লিভার প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পরেই বাপুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ১৭ আগস্ট তিনি মারা যান। ২১ আগস্ট তার স্ত্রীর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার সময়ে তারও মৃত্যু হয়। পরে পরিবার অভিযোগ জানায় রাজ্য স্বাস্থ্য দফতরে।

বিষয়টি জানার পর মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, সোমবারের মধ্যে ওই দুই রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের বয়ানের ভিডিও জমা করতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সব রকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে প্রস্তুত। কোমকার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন, বাপুর বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল। তাছাড়া এই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় কতটা ঝুঁকি থাকে, তা বাপুর পরিবার এবং অঙ্গদাতাকে বোঝানো হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অঙ্গদানের পরে দাতা প্রাথমিক ভাবে সুস্থ ছিলেন। আচমকাই সেপটিক শক হয়। তার জেরে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীকে বাঁচাতে লিভারের কিছু অংশ দিলেন স্ত্রী, অতঃপর দুজনেরই মৃত্যু

আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫