সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার প্রধান প্রধান নদী ও পর্যটন কেন্দ্র থেকে সাম্প্রতিক সময়ে বালু ও পাথর লুটের ঘটনা এক নজিরবিহীন পরিবেশগত ও প্রশাসনিক সংকটের জন্ম দিয়েছে।

বিগত পাঁচ বছরে পাথর কোয়ারি ইজারা না দেওয়া সত্ত্বেও, বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পালাবদলের পর, অবৈধ উত্তোলন ও মজুদের ঘটনা ভয়াবহ আকার ধারণ করে, যা জনমনে “হরিলুট” হিসেবে পরিচিতি লাভ করে । জন অসন্তোষ এবং উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং দায়বদ্ধতা থেকে প্রশাসন এক সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উক্ত বিষয়টি তাঁর মনে গভীর রেখাপাত করে এবং তিনি অত্যন্ত পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে পাথর উদ্ধার অভিযানের নির্দেশনা প্রদান করেন। সার্বিক নির্দেশনা পেয়ে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসানের পরামর্শ মোতাবেক সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট সাওন আসাদ ব্যাটালিয়ন আনসারদের গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব এবং সর্বোচ্চ শৃঙ্খলার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিভিন্ন টাস্কফোর্স অভিযানে ধারাবাহিকভাবে পেশাদারিত্বের সাথে অপারেশন পরিচালনা করছে। আগস্ট’২৫ মাসে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক সাদাপাথর,কোম্পানিগঞ্জ এলাকায় পরিচালিত ১৩ টি টাস্কফোর্স অভিযানে ১১৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য অংশগ্রহণ করে। এসব অভিযানে ১৮৫ টি নৌকা ডুবানো হয় এবং ১০ টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় এবং প্রায় ৯৪২৯৫ ঘনফুট পাথর জব্দ করা হয়।

উল্লেখ্য যে,সিলেট জেলাধীন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা হতে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধের লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক ২৮/০৫/২০২৫ খ্রি: তারিখ হতে পরিচালিত জেলার ক্যান্টনমেন্ট এবং কোম্পানিগঞ্জ রোডে পরিচালিত রাত্রি কালীন চেকপোস্ট অভিযান এ আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করে।

এসব অভিযানের মাধ্যমে মে’২০২৫ মাসে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ১৫ টি ট্রাক জব্দ এবং ৪২ টি ট্রাক আনলোড করা হয়,জুন’২০২৫ মাসে প্রায় ১৩৩০ টি ট্রাক চেক করা হয় যারমধ্যে ৭৫ টি ট্রাক আনলোড করা হয় এবং জুলাই’২০২৫ মাসে ১০ টি ট্রাক আনলোড করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ-

আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫