সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

র‌্যালিটি নগরীর ক্বীন ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও আড়ৎদাররা অংশ নেন। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা সিমা রাণী বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সেমিনারে বক্তারা বলেন, ‘পোশাকশিল্পের পর দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা আজ স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। সিলেটে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলেও জানান তারা।’

এ সময় মৎস্যজীবীরা অভিযোগ করেন, ‘সিলেটের বিভিন্ন জলাশয় প্রভাবশালীদের দখলে চলে গেছে, ফলে মাছের উৎপাদন কমছে। সরকারি দীঘি ও জলাশয়গুলো দ্রুত দখলমুক্ত করার দাবি জানান তারা।’

এছাড়া সাম্প্রতিক বন্যায় সিলেটের মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, ‘খামারিদের ক্ষতির তুলনায় সরকারের প্রণোদনা যথেষ্ট ছিল না। এতে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের উচিত ক্ষতিগ্রস্ত চাষিদের পর্যাপ্ত সহায়তা দেওয়া।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫