সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

সুনামগঞ্জে ভারতীয় অবৈধ স্মার্ট ফোন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ৭০ পিস ভারতীয় অবৈধ এন্ড্রোয়েড স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন ১নং বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে ভারতীয় অবৈধ স্মার্ট ফোন জব্দ

আপডেট সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫