সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

গোয়াইনঘাট থেকে আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে আরও ২ হাজার ৫শ’ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়।

জানা যায়, শনিবার (১৬ আগস্ট) দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় প্রশাসন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে পাথর উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় তারা বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে অভিযান পরিচালনা করে  সাদাপাথর থেকে লুট হওয়া আনুমানিক আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এগুলো সাদা পাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিন শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাট থেকে আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ

আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫