সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সুনামগঞ্জে বাস চাপায় নিহত ৩-শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদ, নিরাপদ সড়ক, দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট ) বেলা সাড়ে ১১টা থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে তারা এ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত বাসের ফিটনেস ও লাইসেন্সসহ কাগজপত্র দেখে গাড়ি আটক করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “ইতিমধ্যে ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। এখনো ঘাতক বাস চালককে আটক করেনি প্রশাসন। আমাদের বোন মারা গিয়েছে। সে এখন কবরে, অথচ প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমাদের প্রশ্ন, তারা করছেটা কী? আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড দাবি করে অনতিবিলম্ব হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, “আমরা আজ কর্মসূচিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, তারা যেনো তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের ফিটনেসবিহীন পরিবহনগুলোকে আটক করে মামলা দেয়। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আমরা বাধ্য হয়ে নিজেরাই এই সড়কের বাসগুলোর ফিটনেস ও লাইসেন্স দেখার চেষ্টা করি। ১০টি বাসের মধ্যে ১০টারই কাগজপত্র ঠিকঠাক নেই। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাকবিল হোসেন, জাকারিয়া নাইম, রাহাত আহমেদ, আশরাফ হোসেন প্রমুখ। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে হুমায়ুন আহমদ, শান্ত রায়, আমিন উদ্দিন, মো. লিটন, আপন আহমেদ, তামিম আহমেদ, পূর্বা তালুকদার, তুলি সরকার, সুমাইয়া আক্তার, তাহমিদা জাহান রেবিন ও বুশরা আক্তার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে জেলার শান্তিগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে শহরে ফিরছিলেন দুই শিক্ষার্থীসহ পাঁচ জন। পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস সামনে থেকে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা জাহান খুশী (১৭) নামে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর স্নেহা (১৮) নামের অপর একজনের মৃত্যু হয়।  এ ঘটনায় গুরুত্বর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, “তারা তো নিরাপদ সড়কের জন্য মানববন্ধন করছে, তাদের সাথে কথা বলে আমরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা নিজেরাও নিরাপদ সড়ক চাই। এ বিষয়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে বাস চাপায় নিহত ৩-শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট সময় : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫