সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেটে চা বাগানে খুনের ঘটনায় গ্রেফতার ৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার ও বুধবার (৬ আগস্ট) সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – উপজেলার জাফলংয়ের মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুদু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

পরিবারের অভিযোগ, সোমবার রাতে জাফলং চা-বাগানে ইমাম উদ্দিনকে একদল লোক আটক করে মারধর করে। পরদিন মঙ্গলবার সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ সে সময় ৩ জনকে গ্রেপ্তার করে। পরে এই ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে এবং বুধবার দুপুরে অভিযান চালিয়ে আরো বাকিদের গ্রেপ্তার করে পুলিশ।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

আসামিদের বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলী আদালতে তোলা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চা বাগানে খুনের ঘটনায় গ্রেফতার ৯

আপডেট সময় : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫