সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আজ ৭ আগস্ট সিলেটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৫’ এর অংশ হিসেবে সিলেট জেলা কার্যালয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন –“বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, এটি আমাদের প্রজন্মের জন্য, আমাদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।

তিনি আরো বলেন, বৃক্ষ রোপণ একটি সদগায়ে জারিয়া।তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাহিনীর সদস্যদের বেশী বেশী গাছ রোপণের মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন । র‍্যালি শেষে তিনি সবুজ-শ্যামল ধরিত্রীকে তার চিরায়তরূপে অমলিন রাখার লক্ষ্যে আনসার ও ভিডিপি, সিলেট সদর উপজেলা কর্তৃক সিলেট সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ড এর কুমারগাওঁ পঞ্চায়েতী করবস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের চারপাশে বহেরা,হরিতকী, আমলকী,শিমুল,কড়ই,অর্জুন,বকুল,আম,কাঠাঁল,পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ভেষজ গাছ রোপণ করা করেন।

জেলা কমান্ড্যান্ট জনাব শাওন আসাদ , সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুটেন্ট ফারুক হোসাইন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া সহ আনসার-ভিডিপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপির বর্তমান মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এই বৃক্ষরোপণ পরিচালনা করা হয়। এর মাধ্যমে সরকার ঘোষিত পরিবেশবান্ধব নীতিমালার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ জুলাই ২০২৫ তারিখে আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর “বৃক্ষরোপণ অভিযান–২০২৫” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এই কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেট জেলার ১৩টি উপজেলায় সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরকারি খাস ও পতিত জমি,মহাসড়কের পাশে, টিলা সহ বিভিন্ন উপজেলা পরিষদে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫