সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

রাজনীতিতে পুত্রদের ভূমিকা নেই, জানালেন ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার দুই পুত্র কাসিম ও সুলেমান পাকিস্তানে তাকে দেখতে আসবেন, তবে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা আন্দোলনে অংশ নেবেন না।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

শনিবার আদিয়ালা কারাগার থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, ‘আমি আমার ছেলেদের সঙ্গে দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেছি। তারা পাকিস্তানে আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু কোনো রাজনীতিতে যুক্ত হবে না।

তিনি জানান, দীর্ঘ সময় পর তার ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছে এবং এতে তিনি সন্তুষ্ট।

ইমরান খান বলেন, ‘অনেক দিন পর তাদের সঙ্গে কথা হলো। কথা বলে ভালো লাগছে।’

এ সময় পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে নিজের অবস্থার কিছুটা উন্নতির কথাও জানান। তিনি বলেন, ‌‘এখন আবার পত্রিকা পাওয়া যাচ্ছে।’

পিটিআইয়ের ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এদিকে পিটিআইয়ের ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়। 

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। এর প্রতিবাদে দেশব্যাপী সহিংস বিক্ষোভ শুরু হয়।

আদালত জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ৫৮ জনের মধ্যে সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন। বাকি ব্যক্তিদের এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে পিটিআইর জাতীয় ও সিনেটের নেতা ওমর আয়ুব খান ও শিবলি ফারাজ রয়েছেন।

রায়ে বলা হয়েছে, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে।

আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে পিটিআই এক্স পোস্টে লিখেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো, এত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে যে (সংসদের) উভয় কক্ষের বিরোধী দলের নেতাদের কেবল এই ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে যে- তারা ইমরান খানের রাজনৈতিক বক্তব্য, জনপ্রতিনিধিত্ব এবং সাংবিধানিক সংগ্রামের অনুগত মিত্র ছিলেন।’

এছাড়া আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করবে বলেও জানিয়েছে পিটিআই। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজনীতিতে পুত্রদের ভূমিকা নেই, জানালেন ইমরান খান

আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫