সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

নিউইয়র্কে ১ টন গাঁজাসহ গ্রেফতার ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কের কুইন্সে দুই হাজার পাউন্ড গাঁজা ও অন্যান্য অবৈধ পণ্য পরিবহণকারী একটি লাইসেন্সবিহীন আন্তঃরাজ্য গাঁজা চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ। শুক্রবার (১ আগষ্ট) ম্যাসপেথ ও লং আইল্যান্ড সিটিতে দুটি ট্রাক এবং দুটি স্টোরেজ লোকেশন তল্লাশির পর এ অভিযান চালানো হয়।

একাধিক সংস্থার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ২ হাজার পাউন্ড বা ১ টনের বেশি গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ ডলার। এছাড়াও শত শত প্যাকেট ক্যানাবিস পণ্যও জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয় ছয়জনকে।

গ্রেফতারকৃতরা হলেন- বেসাইডের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ের বাসিন্দা এমারসন রামোস গার্সিয়া (২৪), জ্যাকসন হাইটসের ৮৯তম স্ট্রিটের বাসিন্দা হোসে কারবাহাল এনামোরাদো (২৪), কিউ গার্ডেনসের ট্যালবট স্ট্রিটের বাসিন্দা এরঝেনা মিতুপোভা (৩৪), আনা মিগাল (৪৭), ম্যানহাটনের মোট স্ট্রিটের বাসিন্দা এডুয়ার্দো লোপেজ (২৯) ও কোর্টনি ফার্গুসন (৪০)।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, অভিযুক্তরা একটি বৃহৎ পরিসরের অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।  তারা হাজার হাজার পাউন্ড গাঁজা কুইন্সে আনে। এ ধরণের টিএইচসি পণ্যগুলো অবৈধভাবে বিক্রি হওয়ার ফলে আমাদের সম্প্রদায়ের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এ কারণেই বৈধ দোকানগুলোকে কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউইয়র্কে ১ টন গাঁজাসহ গ্রেফতার ৬

আপডেট সময় : ১২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫