সংবাদ শিরোনাম ::
সিলেটে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে নজরুল নামে এক যুবক ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছ। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তিনি গোয়াইনঘাটের মনাইকান্দি মাতুরতল গ্রামের নুরুল ইসলাম ও ছাদেকা বেগমের ছেলে। বর্তমানে তারা নগরীর দক্ষিণ সুরমার রায়ের গ্রামের মাখন মিয়ার বাসায় থাকেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার কিনব্রিজের পাশের রাস্তা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
এসময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
























