সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

একই দিনে শহীদ মিনারে সমাবেশ ছাত্রদল অনুমতি পেলেও এখনো পায়নি এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এদিন একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। এদিকে অনুমতির জন্য আগে আবেদন করায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে প্রোগ্রামের অনুমতি পেয়েছে। তবে এনসিপি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিষয়টির সুরাহা করার জন্য পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে দল দুটি। আজ বুধবার সংবাদ সম্মেলন করে সমাবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল এবং এনসিপির সমাবেশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। গত ৩০ জুন রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুমতিও নেয় ছাত্রদল।

অন্যদিকে গত ২৯ জুন জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেনÑ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। তবে ছাত্রদল অনুমতি পেলেও এখনো সমাবেশ করার অনুমতি পায়নি এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত যুগান্তরকে বলেন, জায়গা ম্যানেজ হয়েছে কিনা এখনো আমি জানি না। আমাদের পার্টির পক্ষ থেকে বিএনপির সঙ্গে সম্ভবত কথা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত হলে আমি জানাতে পারব। আমরা মূলত শহীদ মিনারে একটি সমাবেশ করব। সেখানে সারা বাংলাদেশ থেকে লোক আসবে, ৬৪ জেলা থেকে লোক আসবে। জেলায় জেলায় অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষ হওয়ার কথা শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এনসিপির পক্ষ থেকে আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয়েছে। মঙ্গলবার রাতে সমাবেশের বিষয়ে আমাদের একটা মিটিং আছে। তাদের সমাবেশের জন্য জায়গা ছাড়া হবে কিনা সেটা বুধবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, আমি নাহিদ এবং হাসনাতকে জানিয়েছি ছাত্রদল আগে আবেদন করায় তাদের অনুমতি দিয়েছি। তখন হাসনাত আমাকে জানিয়েছেন, তিনি ছাত্রদল সভাপতির সাথে কথা বলবেন। এখন তারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে সুরাহা করতে পারে তাহলে ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একই দিনে শহীদ মিনারে সমাবেশ ছাত্রদল অনুমতি পেলেও এখনো পায়নি এনসিপি

আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫