সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

গোয়েন্দাদের আরবি ভাষা ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক করল ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়েছে, এই নতুন প্রশিক্ষণ গোয়েন্দা কর্মীদের বিশ্লেষণাত্মক সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে ইসরাইলের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের (আমান) শতভাগ কর্মীকে ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের ৫০ শতাংশ আরবি ভাষার প্রশিক্ষণ নেবেন।

আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার এই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এই কর্মসূচিতে হুথি ও ইরাকি উপভাষায় বিশেষ প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হবে। কারণ গোয়েন্দারা হুথি যোগাযোগ ডিসাইফার (সাংকেতিক বার্তা পাঠোদ্ধার) করতে সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেন ও আরবের অন্যান্য অংশে সামাজিকভাবে প্রচলিত চর্বনযোগ্য হালকা মাদকদ্রব্য ‘কাত’ ব্যবহারের কারণে কথার স্পষ্টতা অনেকটাই নষ্ট হয়। এই নতুন নিয়মের বিষয়ে আমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলি আর্মি রেডিওকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা সংস্কৃতি, ভাষা এবং ইসলামের বিষয়ে যথেষ্ট ভালো ছিলাম না। এই ক্ষেত্রগুলোতে আমাদের উন্নতি করতে হবে। আমরা আমাদের গোয়েন্দা কর্মকর্তা ও সৈনিকদের গ্রামে বেড়ে ওঠা আরব বাচ্চাদের মতো বানাব না, তবে ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা তাদের মধ্যে সন্দেহ এবং গভীর পর্যবেক্ষণ তৈরি করতে পারব।

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ বলেছেন যে, আরবি ও ইসলামিক শিক্ষার জন্য একটি নতুন বিভাগ খোলা হবে। এ ছাড়া, আইডিএফ ইসরাইলি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে আরবি ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের জন্য নিবেদিত বিভাগ ‘তেলেম’ পুনরায় খোলার পরিকল্পনা করেছে। আগে বাজেট সংকটের কারণে এই বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দেশে আরবি অধ্যয়নরত কর্মীর সংখ্যায় তীব্র হ্রাস দেখা গিয়েছিল।

এই নতুন প্রশিক্ষণ ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের ওপর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়েন্দাদের আরবি ভাষা ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক করল ইসরাইল

আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫