সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদি

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইন্দিরা গান্ধীকে ছাড়িয়ে দ্বিতীয় দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ১৯৬৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী একটানা প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করে এ রেকর্ড ধরে রেখেছিলেন।  

স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রীও মোদি। এর আগে গত বছরের জুনে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবারের মতো শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা অ-কংগ্রেসি দলগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় জন্য প্রধানমন্ত্রী থাকার ইতিহাস গড়ে ফেলেছেন ইতোমধ্যেই।

টানা তিন মেয়াদে মোদির কার্যকালের ৪০৭৮তম দিন আজ (২৫ জুলাই)। ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪০৭৭ দিন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন। আজ ইন্দিরাকে পিছনে ফেললেন মোদি। এদিকে ১৯৭৭ সালের পরে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি থেকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তার হত্যার আগ পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

ইন্দিরার বাবা জওহরলাল নেহেরু ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪৭ সালের ১৫ অগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত ১৬ বছর ২৮৬ দিন এই পদে ছিলেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার আগে, মোদি গুজরাটের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

তিনিই প্রথম এবং একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী হিসেবে অন্তত দুবার পূর্ণ মেয়াদ শেষ করেছেন এবং তিনবার পুনর্নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম এবং একমাত্র অ-কংগ্রেসি নেতা যিনি লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ২০১৪ সালে বিজেপি ২৭২টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসে। পাঁচ বছর পর লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টিতে জয়ী হয়ে দলটি আসন উন্নতি করে। যদিও বিজেপি ২০২৪ সালে অর্ধেক পথ অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। নেহেরু ছাড়া তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি পরপর তিনটি নির্বাচনে দলের নেতা হিসেবে জয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদি

আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫