সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে সিলেট চাঁদনীঘাটে প্রকল্প উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী সিলেটের বাসিয়া নদী পূণঃখনন, নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

হবিগঞ্জ চুনারুঘাটের ডেউয়াতলী ফরেষ্ট ক্যাম্পে আগুনে পুড়ে ২ লক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

চুনারুঘাট উপজেলার ডেউয়াতলি ফরেষ্ট ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দুইটি বেড রুমের আসবাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র।

এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা। এঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পের দরজা জানালা বন্ধ করে ৩-৪জন উপকারভোগিদের সাথে বন প্রহরী দেওয়ান সেলিম ডিউটিতে বনের ভিতর চলে যান। রাত সাড়ে ১১টায় ক্যাম্পে ফিরে দেখেন ২টি বেড রুমের কাচের জানালা ভাঙ্গা এবং আগুন ধোয়া বের হচ্ছে।

এ সময় বনের উপকারভোগীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দু’টি বেড রুমের আসবাপত্র এবং একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে পরদিন সকালে রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ফরেষ্ট ক্যাম্পে কারা আগুন দিয়েছে পুলিশি তদন্ত হলেই বেরিয়ে আসবে।
রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ বলেন, গাছ সংশ্লিষ্ট বিষয়ে শত্রুতা বশত কেউ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই কাজ ঘটিয়েছে।

এ বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ চুনারুঘাটের ডেউয়াতলী ফরেষ্ট ক্যাম্পে আগুনে পুড়ে ২ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫