সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেটে ২ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ১জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুর উপজেলায় তামাবিল জাফলং  মহাসড়ক কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) দুইটার দিকে কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

এসময় জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার (ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো-ট-১৫-৭০৭৮) ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাককে (কুমিল্লা -ট-১১-০২১০)  রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় চালকের পাশে বসা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হয়। আহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা (জাফরাবাদ) গ্রামের সেলিম মিয়ার পুত্র।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ গুরুতর জখম বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহামাদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তিনি জানান জাফলংগামী ট্রাকটির ব্রেকফেল করার কারণে এই দূর্ঘটনাটি ঘটে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ১জন

আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫