সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১,০৬০ ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে, অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

সোমবার (৭ জুলাই) ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে।

১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এই ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসাবে, ইরান-ইসরাইল যুদ্ধে ১,১৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আরও ৪,৪৭৫ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১,০৬০ ছাড়াল

আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫