সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লায় শাহপরানকে ধরলো পুলিশ, ধর্ষণ কাণ্ডে কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতা গ্রেপ্তার শাহপরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া এই ঘটনায় শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার রিমান্ডের আবেদন করবেন।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধর্ষণের একমাত্র অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিককে ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় শাহপরানকে ধরলো পুলিশ, ধর্ষণ কাণ্ডে কারাগারে

আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫