সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

তেহরানের কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

তেহরানের এভিন কারাগার কমপ্লেক্সের ধ্বংসস্তূপ পরিষ্কার করতে একটি খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। কয়েকদিন আগে এই কারাগারে ইসরাইলি হামলা চালানো হয়েছিল। (এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

রোববার মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, ‘এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দিরা, বন্দিদের সাথে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা।’

ইসরাইল ইরানের সাথে বিমানযুদ্ধের শেষে ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত। পর্যবেক্ষকরা বলছেন, সামরিক ও পরমাণু স্থাপনার বাইরে ইরানের শাসনব্যবস্থার প্রতীকে হামলা চালিয়ে ইসরাইল তাদের লক্ষ্য সম্প্রসারণের বার্তা দিয়েছে।

জাহাঙ্গীর এর আগে বলেছিলেন, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিচার বিভাগ জানিয়েছে, বাকি বন্দিদের তেহরান প্রদেশের অন্য কারাগারগুলোতে স্থানান্তর করা হয়েছে।

এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে, এর মধ্যে দুইজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক রয়েছেন।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেহরানের কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫