সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, গত ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই শিশু। শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বুধবার থেকে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে ৮ শিশু ভারি বৃষ্টির সময় দেয়াল ও ছাদ ধসে পড়ে প্রাণ হারায়।

আকস্মিক বন্যার ঝুঁকি এখনও বিদ্যমান

খাইবার পাখতুনখোয়ায় বন্যার কারণে এখন পর্যন্ত ৫৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৬টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা বিরাজমান থাকবে।

এর আগে গত মাসেও দক্ষিণ এশিয়ার এই দেশে প্রচণ্ড ঝড়ে অন্তত ৩২ জন প্রাণ হারান। চলতি মৌসুমে দেশটি একাধিক চরম আবহাওয়াজনিত দুর্যোগের মুখে পড়ে, যার মধ্যে শক্তিশালী শিলাবৃষ্টি অন্যতম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হলো পাকিস্তান। দেশটির ২৪ কোটিরও বেশি জনসংখ্যা ক্রমাগত চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫