সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

নবীগঞ্জে বরেণ্য চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী- ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে বরেণ্য চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে বরেণ্য চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মহতী আয়োজন করে নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট। সহযোগিতায় ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও অ্যারিস্টোফার্মা লিমিটেড।

ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা দেন— সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, ডা. মো. জমির আলী এবং ডা. মো. জাকির হোসেন রাসেল।

চিকিৎসাসেবা শেষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা— ‘আর নয় শুধু প্রতিকার, প্রতিরোধ হোক অঙ্গীকার’ শিরোনামে। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন বলেন, চিকিৎসা একটি সেবাপেশা—এই ব্রত নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আজকের ফ্রি ক্যাম্পে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এখানকার মানুষ এখনও সুলভ চিকিৎসাসেবার অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, এই মানুষের কথা চিন্তা করে আমরা আউশকান্দি এলাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও স্থায়ী হাসপাতাল স্থাপন করতে চাই। এরই মধ্যে দেশ-বিদেশের অনেক কল্যাণপ্রবণ মানুষের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আগ্রহ প্রকাশ করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলের আন্তরিক সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারব ইনশাআল্লাহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, দিনারপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল করিম দলা মিয়া, সদস্য শফিউল আলম বজলু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম প্রমুখ।

মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে “সন্ধানী” সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ঔষধ পেয়ে রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এই প্রতিবেদনটি স্থানীয় ও প্রবাসী সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ এবং একটি মানবিক স্বাস্থ্যব্যবস্থার সম্ভাব্য দৃষ্টান্ত তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে বরেণ্য চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী- ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫