সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে বেড়েছে করোনায় আক্রান্ত রোগী,গত ২৪ ঘন্টায় আরও ১ জন এ নিয়ে ২০ জন আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে বেড়েছে করোনা আক্রান্ত রোগী। গত ২৪ ঘন্টায় আরও ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। সচেতনতা বাড়ানো না গেলে করোনা সংক্রমণ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যবিভাগে সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। 

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বেড়েছে করোনায় আক্রান্ত রোগী,গত ২৪ ঘন্টায় আরও ১ জন এ নিয়ে ২০ জন আক্রান্ত

আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫