সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ের হাওরে মোবাইল কোর্ট- কারেন্ট ও রিং জাল জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
বানিয়াচংয়ে বিভিন্ন হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার রত্না বাজারের প্রতাপপুর হাওরে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানার একদল পুলিশ।
এ সময় ২০২৪/২৫ অর্থ বছরে হাওরে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ নিধনের অভিযোগে জাল জব্দ করে প্রায় অর্ধ লাখ টাকার জাল পুড়িয়ে ফেলা হয়। অফিসার জানান, অভিযান নিয়মিত চলবে।

























