সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখতে পদক্ষেপ নিতে হবে। এতে করে অতি সহজেই গ্রামের ছোটখাটো বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করা সম্ভব।

তিনি সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে গ্রাম আদালতের সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। একইসাথে গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের এবং জনপ্রতিনিধিসহ সকলকে উদ্যোগী হতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার।

তিনি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাশা-পাশি গ্রাম গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন।

স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ফারহানা ফেরদৌস শিউলি সঞ্চালনায় এভিসিবি-৩য় পর্যায় প্রকল্প ইপসার সিলেট ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ ফখরুজ্জামান, প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অকিল উদ্দিন আহম্মদ, সিভিল সার্জন প্রতিনিধি সুজন বণিক, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, ওয়াল্ড ভিশন এর প্রতিনিধি জাবির আহাম্মদ, এফআইভিডিবি প্রতিনিধি নজরুল ইসলাম মঞ্জুর সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫