সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

মদন মোহন কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সরকারি মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষকরা জ্ঞানের ভান্ডার ও আলোর মশাল। তারা কর্মযজ্ঞের মাধ্যমে হাজরো হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। শিক্ষকরা দক্ষতার সাথে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেন।

তিনি বলেন, মদন মোহন কলেজের শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে কলেজ ও সিলেটের সুনাম বহিঃবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন।

তিনি কলেজের শিক্ষার মান আরো উন্নত করতে সকল শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

শনিবার (২১ জুন) সকালে সরকারি মদন মোহন কলেজের সাইফুর রহমান ভবনের হলরুমে সরকারি মদন মোহন কলেজ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নিচ্ছি সত্য। তবে কলেজের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সিলেট সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ভূবঞ্জয় আচার্য্য।

মদন মোহন কলেজের প্রজ্ঞাদীপ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান এর অবসরজনিত বিদায় উপলক্ষে স্মৃতির অর্ঘথালা ও অন্তরঙ্গ আলাপচারিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ, অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানম, বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালী, গণিত বিভাগের প্রধান বিপ্রেশ রঞ্জন রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য্য, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অমিতা রানী ভদ্র, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসেন, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জয়দীপ দাস, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক বিপ্লব চন্দ্র রায়, প্রভাষক মো. তাহের আলী পীর, প্রভাষক মোহাম্মদ যুননূরাইন, প্রভাষক শাহনাজ মার্জিনা, প্রভাষক উজ্জ্বল দাস, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, খন্ডকালীন শিক্ষক আব্দুল জলিল সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,কলেজ ছাত্র শিবিরের সভাপতি  মিজানুর রহমান, অফিস কর্মকর্তা আব্দুল মালেক, সহায়ক কর্মকর্তা হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোহাম্মদ যুননূরাইন ও গীতা পাঠ করেন ধ্রুব রাজ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে কলেজের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে বি এন সি এর পক্ষ থেকে কুচকাওয়াজ, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় কলেজের ক্যাডেটবৃন্দ গার্ড অব অর্নারের মাধ্যমে অধ্যক্ষকে সম্মান পদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মদন মোহন কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫