সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। দেশটির তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে।

এর আগে, ইসরাইলি প্রতিবেদনে বলা হয়েছিল যে, মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে — যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে।

ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চিত্র। ছবি: এক্স (সাবেক টুইটার)

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আপাতত হেরজেলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি কর্তৃপক্ষ। যার কারণে ইসরাইলের ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ছিল বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী, ইসরাইলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশপাশে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেখানে মোসাদের কুখ্যাত ৮২০০ ইউনিট, বাহাদ ১৫ ইন্টেলিজেন্স স্কুল বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা

আপডেট সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫