সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাসমিনিবাস মালিক গ্রুপের প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধ ও নতুন ভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপ।

১৪ জুন শনিবার সন্ধ্যা ৭টায় টার্মিনাল রোডস্থ আছমা ম্যানশনে গ্রুপের প্রধান কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় বক্তারা, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে সিলেটের বিভিন্ন সড়কে এই গ্রুপের মালিকরা সাধারণ মানুষকে যাত্রীসেবা দিয়ে আসছেন।

সম্প্রতি অবৈধ ভাবে এসব সিএনজি অটোরিক্সাসহ অনুমোদনবিহীন ব্যাটারী চালিত টমটম, ইজিবাইক চলাচলের ফলে বাস-মিনিবাসের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা বিঘ্নিতসহ ছিনতাই, দূর্ঘটনা অহরহ ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। কতিপয় ব্যক্তি বেআইনীভাবে কিছু অটোরিক্সার রেজিষ্ট্রেশন নেয়ার জন্য পায়তারা করছে। কোন অবস্থায় এই রেজিষ্ট্রেশনের পায়তারা মেনে নেয়া হবে না, অনথ্যায় পরিবহন মালিক-শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রুপের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মৌরশ আলী, শামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন, শ্রী অরুণ কুমার দেবনাথ, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রায়হান হোসেন, নুর মিয়া, রৌশন আলী, শ্রী বিজিত তমাল, নুরুল ইসলাম, লয়লু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাসমিনিবাস মালিক গ্রুপের প্রতিবাদ সভা

আপডেট সময় : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫