তিলকপুর শিবের খলা ও আমিরুল্লাহজ বালু মহাল লিজ বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৩:০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
মৌজা তিলক’পুর শিবের খলা ও আমিরুল্লাহজ বালু মহাল লিজ বাতিলের দাবিতে,গত সোমবার ২ই জুন বিকেল ৫ ঘটিকার সময় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড এবং বিশ্বনাথ উপজেলা ১ নং লামাকাজী ইউনিয়ন এলাকাবাসীর পক্ষে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
১ হাজী আব্দুর রহিম ২ শাহ মোঃ কাওছার আহমদ ৩ মোঃ সাইদুর রহমান ৪ মোঃ নাজিম উদ্দীন, স্মারকলিপি সম্পর্কে শাহ মোঃ কাওছার আহমদ বলেন, সুরমা নদী থেকে ড্রেজার মিশিন দিয়ে নদী খনন সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ও ৫ নং ওয়ার্ড এবং বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের কিছু অংশের জনসাধারণ অত্র এলাকার অধিকাংশ মানুষ দিন মজুর ভুমিহীন খেটে খাওয়া ও বর্গা চাষী সুরমা নদী ভাঙ্গনের ফলে এলাকার বহু মানুষ ভূমিহীন হয়ে ঘরবাড়ি নিঃস্ব হয়ে আছে।
যার ফলে সদর থানার মুগলগাও ইউনিয়নের ৪ নং ও ৫ নং ওয়ার্ডের তিলক’পুর মৌজা শিবের খলা মৌজা এবং লামাকাজী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমিরুল্লাহজ মৌজার এডমিরাল এম এ খান সেতু থেকে পূর্বে চানপুর ও আকিলপুর গ্রামের সম্মুখ পর্যন্ত প্রায় ২০ টি গ্রাম নদী ভাঙ্গনের শিকার হচ্ছে ও চাষাবাদ কৃত কৃষি জমি ভেঙে পড়ার উপক্রম বুরো’ধান সাইল বাউষ সহ ফসলাদি ফলাতে কৃষক বঞ্চিত হচ্ছে ।
যার ফলে সরকার কৃষি আয় থেকে ও বঞ্চিত হচ্ছে নদীর পার সরো হওয়ার সেচ মেশিন বসানো ও গবাদি পশু গুসল করানো কষ্টকর হয়ে পড়েছে এমতাবস্থায় সিলেট জেলা প্রশাসক বরাবর তিলকপুর শিবের খলা ও আমিরুল্লাহজ বালু মহাল লিজ বাতিলের দাবিতে আমরা অত্র এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করি, জেলা প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন বিষয় টি খতিয়ে দেখবেন।

























