সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

ত্রাণ মাথায় করে নিয়ে যাচ্ছেন গাজার এক নারী।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে। সাহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের ওপর চালানো হচ্ছে এলোপাতাড়ি গুলি। খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা—এ সাধারণ মানবিক প্রয়াসেই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনিদের। 

মঙ্গলবার পর্যন্ত ৮ দিনে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রগুলোয় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক। 

গাজার মিডিয়া অফিস এ ঘটনাকে একটি ‘ইচ্ছাকৃত গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে। এছাড়া এটিকে একটি পরিকল্পিত মৃদ্যুফাঁদ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। আলজাজিরা, মিডল ইস্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাহর এক ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯০ জনের বেশি। ২৭ মে জিএইচএফের ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে। আহত হয়েছেন আরও ৪৯০ ফিলিস্তিনি। এদিকে রাফাহর ত্রাণকেন্দ্রে রোববারের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে বরাবরই এসব হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ইসরাইল। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৪ হাজার ৯০১ জন আহত হয়েছেন। ইসরাইলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে অবরুদ্ধ করা হয়েছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথও। ইসরাইলের কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদুল আজহায় গাজায় কুরবানির কোনো পশুই ঢোকানো সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে কুরবানি তো দূরের কথা, সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরা মাংসও জুটবে না।

এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ইউরোপ এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ১৭ জুন জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর একটি বড় সম্মেলন আয়োজন করতে চলেছে ফ্রান্স ও সৌদি আরব। ওই সম্মেলনেই ফ্রান্স একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 

ফরাসি কর্মকর্তারা ধারণা করছেন, যুক্তরাজ্যও এই পদক্ষেপে ফ্রান্সের পাশে থাকবে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র গোপনে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটন মনে করে, এ স্বীকৃতি বর্তমান ভ‚রাজনৈতিক বাস্তবতায় সময়োপযোগী নয় এবং এতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশল বিঘ্নিত হতে পারে।

ইসরাইলি রাফায়েল কোম্পানির সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইলের রাফায়েল কোম্পানির কাছ থেকে ‘স্পাইক’ অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে নিশ্চিত করেছে স্পেনের গণমাধ্যম। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার মাত্র চার দিন আগে ৩২৫ মিলিয়ন ডলারের এই চুক্তিটি চূড়ান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা

আপডেট সময় : ০৪:২৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫