সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় প্রতি ২০ মিনিটে একটি শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গাজায় প্রতি ২০ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইসরাইল। শুক্রবার এক্স পোস্টে সেই হিসাবই দিল জাতিসংঘের শিশু অধিকার সংস্থা (ইউনিসেফ)। বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে। গড়ে প্রতি ২০ মিনিটে একটি শিশু। একটি শৈশবের ধ্বংস। মূলত একটি জীবনেরই ধ্বংস। আল-জাজিরা। 

গত কয়েকদিনের মতো শুক্রবারও গাজার ত্রাণের লাইনে ভিড় করা ক্ষুধার্তদের ওপর গুলি চালিয়েছে ইসরাইল। এতে ২০ জন আহত হয়েছে। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করার সময় গুলি চালায় ইসরাইল। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, আমাদের কাছে আগামী এক মাসের জন্য দুই লাখেরও বেশি মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ময়দা, খাবারের পার্সেল, স্বাস্থ্যকর সরঞ্জাম, কম্বল এবং চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য প্রস্তুত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরাইলি হামলায় গাজায় ২৮ জন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় প্রতি ২০ মিনিটে একটি শিশু নিহত

আপডেট সময় : ০৩:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫