সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশকে ব্যারিকেড দিয়ে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতিকালে যাত্রীর গাড়ি ভেবে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে আটক করে হামলা চালিয়েছে একদল ডাকাত।

এ সময় ডাকাতদল ৩/৪টি গাড়ি ডাকাতি করে নেয়। এদিকে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে ২৪ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন সড়কের কুন্ডরপাড় ব্রীজ পেরিয়ে আইনজইন নামক স্থানে।

ডাকাতের কবলে পড়া দু’টি মিনি ট্রাক ও একটি প্রাইভেট কার গাড়িসহ ৩/৪টি গাড়ির চালক ও যাত্রীদের মারপিট করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের প্রহারে আহত এক চালক ও পুলিশের কাছ থেকে জানা যায়, শনিবার রাত ১টার দিকে উল্লেখিত স্থানে ১৫/১৬ জনের একদল ডাকাত সড়কে বিদ্যুৎতিক খুঁটি ফেলে তাদের গতিরোধ করে এবং এসময় বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি সংঘটিত করে।

এমন সংবাদ পেয়ে ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি চালিত অটোরিকশা যোগে সেখানে গেলে ডাকাতরা যাত্রীর গাড়ি ভেবে তাদের গাড়িটিও আটক করে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানায় খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে ২৫ মে (রবিবার)দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীর গাড়ি ভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে রাত থেকে তিনি সহ তাদের পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্প্রতি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশকে ব্যারিকেড দিয়ে ডাকাতি

আপডেট সময় : ০৫:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫