সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সারজিসের প্রশ্ন, আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন সারজিস আলম। যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সারজিস তার পোস্টে লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।

তিনি আরও লিখেছেন, ‘শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দি থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।’

সারজিস প্রশ্ন তুলে বলেন, ‘এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?’

জুলাই আন্দোলনে এতগুলো মানুষের রক্ত ঝরলেও সে সবের বিচারকার্য সম্পন্ন হওয়ায় সারজিস বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!’

বিচারকার্য সম্পন্ন না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস।  বলেন, ‘এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারজিসের প্রশ্ন, আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?

আপডেট সময় : ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫