সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেটে ইয়ামাহা-R15 মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর থানাপুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ‘ইয়ামাহা-R15’ মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। অভিযানে চোরাচালানের মোটরসাইকেলসহ পৃথক ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (১৮ মে) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, রবিবার (১৮ মে) রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ‘নীল-সাদা রঙয়ের ১টি ইয়ামাহ-R15’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করে। ওই সময় পুলিশি অভিযান টের পেয়ে চোরাচালানে জড়িত একজন চোরাকারবারী পালিয়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পলাতক ১জন আসামীসহ মোট ৪জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাদের ৩জনকে আটক দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ইয়ামাহা-R15 মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫