সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি :

বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভিনেতা ও নাট্যকার গোলাম রাব্বানি মিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার।

শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় সফরে রয়েছেন। তারা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার কার্যক্রম শেষ করে হবিগঞ্জে কর্মসূচি পালন করেছেন। সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গত ১৪ বছর তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সবুজায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ

আপডেট সময় : ০৫:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫