সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে স্বর্ণসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে গৃহবধূর পলায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর লামাবাজার বিলপার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৮ লাখ মালপত্র নিয়ে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর নগরীর বিলপার ৮৪ নং বাসার বর্তমান বাসিন্দা চাদ মোহন বৈরাগী বাদী হয়ে রবিবার (১১ মে) কোতোয়ালি থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হচ্ছেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কাকিয়া বাজারের প্রদীপ কর, প্রদীপ করের স্ত্রী বিউটি কর, সুজিত কর ও প্রদীপ করের মেয়ে পূজা কর।

অভিযোগপত্র করা হয়, প্রায় ৬ মাস পূর্বে মোহন বৈরাগী তার পুত্র চয়ন বৈরাগীকে বিয়ে করিয়ে প্রদীপ করের মেয়ে পূজা করকে (১৯) পূত্রবধূ করে ঘরে তুলে আনেন।

অভিযোগে প্রকাশ, পুত্র বধূ পূজাকর তার পিতা মাতা ও স্বজনদের পরামর্শ এবং প্ররোচনায় গত ১০ মে রাতে সবার অজান্তে পালিয়ে তার পিত্রালয়ে চলে যায়। যাওয়ার সময় ঘরের ড্রয়ারে থাকা নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় পৌণে ৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ মোট ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। বিষয়টি সামাজিক ভাবে সমাধান না হওয়ায় শ্বশুর মোহন বৈরাগী সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা কোতায়ালি থানার এস আই জুনেল অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে স্বর্ণসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে গৃহবধূর পলায়ন

আপডেট সময় : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫