সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

১৯৭১ এর আর ২০২৫ এক নয়, কেন বললেন শশী থারুর?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে মেলাতে চান না ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও এমপি শশী থারুর। 

সাম্প্রতিক সময়ে ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার সঙ্গে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতারা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার তুলনা দেওয়ার পর এই অবস্থান ব্যক্ত করেন শশী থারুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের এমপি শশী থারুর সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বন্ধের চুক্তির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়ার সঙ্গে ১৯৭১ সালের যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই—এর পোস্ট করা একটি ভিডিওতে থারুর বলেন, ‘১৯৭১ সাল ছিল এক বিশাল অর্জন। ইন্দিরা গান্ধী উপমহাদেশের মানচিত্রই পাল্টে দিয়েছিলেন। কিন্তু তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। বাংলাদেশ একটি নৈতিক কারণে লড়াই করছিল এবং বাংলাদেশকে মুক্ত করা একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তানের দিকে গোলাবর্ষণ করতে থাকা কোনো স্পষ্ট উদ্দেশ্য হতে পারে না।’

প্রসঙ্গত, শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন- পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।

এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে, ভারত ও পাকিস্তান- দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯৭১ এর আর ২০২৫ এক নয়, কেন বললেন শশী থারুর?

আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫