সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানালেন বিএনপি মহাসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলা এবং তার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রবিবার (৪ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠান। গত ১ মে ২০২৫, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জে স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা শেখ সুজাত মিয়ার ওপর পরিকল্পিত হামলা চালায় এবং একই দিন রাতেই তার বাসায় আগুন দেযয়া হয় বলে অভিযোগ উঠে।

এই ন্যাক্কারজনক ঘটনাকে আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পরও তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় লিপ্ত। বিদেশে পলাতক নেতারা ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের ভেতরে ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে সংগঠিত সন্ত্রাসীরা গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।

এদের পেছনে আছে লুটপাট করা অঢেল টাকা ও প্রশাসনের ছায়া আশ্রয়।” বিএনপি মহাসচিব শেখ সুজাত মিয়ার ওপর হামলা ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত যুবলীগ ক্যাডার রানা ও সংশ্লিষ্ট সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানালেন বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৯:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫