সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে বিজিবি’র অভিযান দেড় কোটি মূল্যের পণ্য ও ১টি ট্রাক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ঔষধ, মদ ও মশার কয়েল এবং ১টি ট্রাক আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।

এছাড়া ৫৫ বিজিবি’র গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়। ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা মূল্য।

এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবি’র অভিযান দেড় কোটি মূল্যের পণ্য ও ১টি ট্রাক আটক

আপডেট সময় : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫