সংবাদ শিরোনাম ::
অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে লস্করপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারী আবুল খায়ের (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই আওলাদ হোসেন লস্করপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পরে তাকে বৈষম্য মামলায় গ্রেফতার দেখিয়ে গতকালই আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে।



























