সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার) জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এই সংবাদ জানিয়েছে। 

সূত্ররা জানিয়েছেন, ইহুদি সেটলাররা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন। এ সময় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষা দেন।

জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

ইহুদিদের পাসওভার ছুটির মধ্যে বেশ কয়েকবার আল-আকসার চত্বরে সেটলাররা অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে।আজ এই ছুটির ষষ্ঠ দিন চলছে।

১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইহুদিদের এই ধর্মীয় উৎসব চলবে। 

এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি আল-আকসায় প্রার্থনা করতে পারতেন না। তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হলো।

১৯৬৭ সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরাইল। চুক্তি অনুযায়ী, সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন। আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে থাকেন ইহুদিরা।

জেরুজালের প্রধান রাব্বিনাত ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে ‘আধ্যাতিকভাবে পূতপবিত্র’ ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না। তবে বর্তমানে তা প্রায় অসম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রার্থনা

আপডেট সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫