সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়িয়েছে।  যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  খবর আলজাজিরার। 

শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। যার ফলে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬৩ জনে দাঁড়িয়েছে।  তাদের মধ্যে শত শত শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা। 

মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক আপডেটে আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার গাজার তুফাহ পাড়ায় ইসরাইলি হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আতাত্রা জেলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, খান ইউনিসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় নিহত হয়েছেন একজন। 

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার পর বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।  

গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহের আল-আহলি হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, শাম নামে এক নবজাতক ইসরাইলি হামলায় মারা গেছেন। 

খোদারি আরও বলেছেন, হাসপাতালে প্রতিদিন যেসব অ্যাম্বুলেন্স আসছে অধিকাংশতেই নারী ও শিশু থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা

আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫