সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জে ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি-মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও এলাকায় ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সহযোগিতায় এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন। বক্তব্য রাখেন- নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজোতি চৌধুরী, ডাঃ সমীরণ দাশ, একমি’র সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ লিয়াকত হোসেন, হারুন মিয়া, আবু ইউসুফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ তোফাজ্জল হোসেন, মাস্টার আবুল কাশেম, আব্দুর রহিম তালুকদার, খুরশেদ আলী প্রমুখ। নবীগঞ্জ উপজেলায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলার দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।

উল্লেখ্য- আগামীতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৃহৎ পরিসরে অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি-মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫