সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

Oplus_131072

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। 

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত, আব্দুল জাহির ও আব্দুল তাহিরের। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নিঃস্ব। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না৷ এখন আমরা নিঃস্ব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫