সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

গরু চোর সন্দেহে ‍যুবককে পিটিয়ে হত্যা, সাতদিন পর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে গরু চোর সন্দেহে লিটন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ৭দিন পর উপজেলার কাপাইছড়া চা-বাগানের গহীন জঙ্গল থেকে মাটি খুঁড়ে লিটন মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে। নিহত লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে।

পুলিশ জানায়- গত ৩ এপ্রিল সাতছড়িতে লাকুড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বেড় হন লিটন। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি তার। এক পর্যায়ে বিষয়টি গত বুধবার চুনারুঘাট থানাকে অবগত করেন তার পরিবারের সদস্যরা। এর পর থেকেই ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ সদস্যরা। এরই প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা প্রমোদ রিকমন নামে এক যুবককে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে কাপাইছড়া চা-বাগানের গহীন জঙ্গল থেকে মাটি খুঁড়ে লিটন মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রমোদ রিকমন কাপাইছড়া চা বাগানের মঙ্গল রিকমনের পুত্র।

ঘাতক প্রমোদ রিকমন পুলিশকে জানায়, সম্প্রতি তার ১০টি গুরু চুরি হয়েছে। গত ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চোর সন্দেহে তারা ৫জন মিলে আটক করে মারপিট করেন। একপর্যায়ে মাথায় আঘাত করলে সে আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়। এরপর প্রমোদ রিকমনসহ ৫ জন মিলে নিহত লিটনের লাশ মাটিতে পুঁতে রেখে চলে যান।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম বলেন, বিষয়টি জানার ১২ ঘন্টার মধ্যে প্রমোদ রিকমনকে আটক করি। পরে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার পর তার উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরু চোর সন্দেহে ‍যুবককে পিটিয়ে হত্যা, সাতদিন পর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫