সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১,

সিলেট ১দিনে ৩ লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২ জন আত্মহত্যা করেছে ১জন দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যান। বুধবার (০২ এপ্রিল) তাদের লাশ উদ্ধার করা হয়।

এরমধ্যে সিলেট কোতোয়ালি থানাধীন মুন্সিপাড়ার সফিক মিয়ার কলোনির ভাড়াটে শাহাজাহান মিয়া (৪২) তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছার মাধ্যমে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।

মৃত শাহাজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার হাবলিপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, শাহজাহান মিয়া ঋণগ্রস্ত ছিলেন। মানসিক সমস্যাও ছিলো তাঁর। এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

দক্ষিণ সুরমা ধানাধীন সিলেট সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের লাউয়াই এলাকার রায়ের গ্রামে নিলিমা ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ বাবার বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরনের উড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিলিমা ইয়াসমিন রায়ের গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে। বুধবার রাত ১০টার দিকে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্বামী রাজন আহমেদর সঙ্গে নিলিমার মনোমালিন্য চলছিলো। সুরতহাল রিপোর্টে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

এর আগে দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (১৮) দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সাকিবসহ তাঁরা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকার দোতলা একটি ভবনের ছাদে ওঠেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ১দিনে ৩ লাশ

আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫