সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শায়েস্তাগঞ্জে কালো-বাজারির অভিযোগে রেলওয়ের বুকিং সহকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চট্টগ্রাম ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ‘মূলহোতা’ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. মাজহারুল হককে (২৮) আটক করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টায় চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার আওতাধীন সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিওিতে মাধবপুর উপজেলায় শাহজীবাজার আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এসময় বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্লাটফর্মের ওপর এক যাত্রীর কাছে চোরাই টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।

আটককৃত বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে। 

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিক সংখ্যক মানুষের ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের কতিপয় অসাধু বুকিং সহকারী ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছেন। এমন অভিযোগ জেনে মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে মো. মাজহারুল হককে আটক করেছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে কালো-বাজারির অভিযোগে রেলওয়ের বুকিং সহকারী আটক

আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫