সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

‘ঠাণ্ডা মাথায় খুন’ প্রমাণ করে ইসরাইলের কাছে মানবতার মূ ল্য নেই: প্রিয়াঙ্কা,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় এক রাতেই নারী ও শিশুসহ ৪০০ শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরাইল। নারকীয় এ হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ইসরাইলি সরকার ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড প্রমাণ করে যে মানবতা তাদের কাছে কোনো মূল্য নেই।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। 

বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য এ কথা বলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেন, তারা (ইসরাইল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে।

অন্যদিকে প্রিয়াঙ্কা বলেন, ফিলিস্তিনিরা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এ হামলা চালায় ইসরাইল।

গণমাধ্যমের খবর অনুযায়ী, হামাস যুদ্ধবিরতি চুক্তি পরিবর্তনের জন্য ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ হামলার নির্দেশ দেন, যার ফলে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এরপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সব নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরাইলিসহ), তারা তা দেখতে পাবে।

কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেন, ইসরাইলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে, তত বেশি তারা নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ঠাণ্ডা মাথায় খুন’ প্রমাণ করে ইসরাইলের কাছে মানবতার মূ ল্য নেই: প্রিয়াঙ্কা,

আপডেট সময় : ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫