বজ্রপাত থেকে রক্ষায় হাওরে ‘কৃষক ছাউনি’র ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট সময় : ০৮:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
বালাগঞ্জ প্রতিনিধি :
বোরো মৌসুমে ঝড়-তুফান বা বজ্রপাতের সময়ে হাওরের কৃষকদের নিরাপত্তা এবং আশ্রয়ের জন্য বালাগঞ্জে এক যুক্তরাজ্য প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগে নির্মাণ হচ্ছে ‘কৃষক ছাউনি’। বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূূরে আজম’র অর্থায়নে হাওরে তার নিজস্ব ভূমিতে সর্বসাধারণের জন্য এ ছাউনি নির্মাণ করা হচ্ছে।
তার বাবা প্রয়াত হাজী শেখ মো. আব্দুল জব্বার স্মরণে স্থানীয় হাউনিয়া হাওরে নির্মিতব্য এ ছাউনির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বড়জমাত জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী শেখ মো. মোজাহিদ, এমরান আহমদ বিজয়, লিটন আহমদ প্রমুখ।


























