সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বিকাশ কর্মীর অর্থ কড়ি লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়ক থেকে বিকাশ কোম্পানির ডিএসও মোঃ শহীদুল ইসলাম (২৮) নামে এক বিকাশ কর্মীকে মারধোর করে অর্থ কড়ি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে জলসুখা-নোয়গড় যাত্রী ছাউনির অদূরে এ ঘটনা ঘটে।

সে শিবপাশার গ্রামের মোঃ আয়াত উল্লাহর পুত্র। দূর্বৃত্তদের হামলায় আহত শহীদুলকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

আহত শহীদুল ইসলাম এর বরাত দিয়ে জানা যায়, তিনি গতকাল বুধবার জলসুখার নোয়াগড় বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় আজমিরীগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে যোগে রওয়ানা দেয়। অনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়কের জলসুখা-নোয়াগড় যাত্রী ছাউনির অদূরে পৌঁছলে তিনি ডাকাতদলের কবলে পড়ে। দূর্বৃত্তদল শহীদুলকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বাইসাইকেল যোগে যাবার সময় দুই বালক রাস্তায় মোটরসাইকেল ও রাস্তার পাশে শহীদুলকে দেখে শোর-চিৎকার শুরু করে। তাদের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে মোটরসাইকেলসহ তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ সময় সে জানায় তার নিকট থেকে প্রায় ৬ লক্ষ টাকা, ১ টি আইফোন দূর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, এটি নিছক দূর্ঘটনা বা ছিনতাই হতে পারে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া কোন কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না। ওই রাস্তায় পুুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকাশ কর্মীর অর্থ কড়ি লুট

আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫